Paschim Bardhaman

বার্নপুর রোডের বেহাল দশা: বিজেপির জনমত অভিযান, ৭ দিনের মধ্যে মেরামত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ১১ জুন, ২০২৫: আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের জুবিলি মোড় থেকে বার্নপুরের স্কোব গেট পর্যন্ত বার্নপুর রোড ও সেনরেল রোডের রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়।

মেশিন দিয়ে কয়েক কিলোমিটার রাস্তা খুঁড়ে ফেলা হলেও মেরামতের কাজ এখনও শুরু হয়নি। ফলে এই রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার বার্নপুর রোডে বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে জনমত অভিযান শুরু হয়েছে।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন, “জুবিলি মোড় থেকে স্কোব গেট পর্যন্ত রাস্তাটি খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু মেরামতের কাজ এখনও শুরু হয়নি। এর ফলে প্রতিদিন ২৫টিরও বেশি দুর্ঘটনা ঘটছে। আমি আগেও পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি লিখে দ্রুত রাস্তার মেরামত শুরু করার অনুরোধ করেছিলাম, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা রাস্তায় নেমে জনমত সংগ্রহ শুরু করেছি। সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাইছি, এই রাস্তার জন্য তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা তাদের স্বাক্ষর সংগ্রহ করছি।”
তিনি আরও জানান, যদি আগামী ৭ দিনের মধ্যে রাস্তার নির্মাণ কাজ শুরু না হয়, তাহলে বিজেপি ব্যাপক আন্দোলনের পথে হাঁটবে। উল্লেখ্য, এই রাস্তার নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)। পুরনো রাস্তার উপরের আস্তরণ মেশিন দিয়ে চেঁছে ফেলা হয়েছে বেশ কিছুদিন আগে। আড্ডার তরফে জানানো হয়েছে, শীঘ্রই রাস্তার মেরামত কাজ শুরু করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার এই বেহাল দশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে রাতের বেলা রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে। একজন বাসিন্দা বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ। প্রশাসনের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”
বিজেপির এই জনমত অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই রাস্তার দুরবস্থার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন। আগামী দিনে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে সকলের নজর রয়েছে। তবে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেছেন ভালো কাজ হবে একটু সময় লাগবে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago