Paschim Bardhaman

প্রকাশ্য দিবালোকে ১১ লক্ষ টাকা ছিনতাই, আতঙ্কিত ব্যবসায়ী মহল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল দক্ষিণ থানার সাঁতাইশা মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আসানসোলের কুলটির নিয়ামতপুরের চাল ব্যবসায়ী রাকেশ ঝুলানিয়ার দুই কর্মী ব্যবসার টাকা কালেকশন করে মোটরবাইকে করে আসানসোল থেকে নিয়ামতপুর ফিরছিলেন। সেই সময় সাঁতাইশা মোড়ের কাছে দুই দুস্কৃতী মোটরবাইকে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা।


ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকা জুড়ে ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে।
ভিকটিম কর্মী রবীন্দ্রনাথ সিংহ বলেন,

> “হঠাৎই বাইক নিয়ে দুই জন আমাদের সামনে এসে বন্দুক দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়, আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়।”

ব্যবসায়ী সচিন বলোদিয়া জানান,

> “আমরা প্রতিদিনই এই রাস্তায় টাকা নিয়ে যাতায়াত করি, এমন ঘটনা কখনও ঘটেনি; এখন খুবই ভয় লাগছে।”


রাকেশ ঝুলানিয়া বলেন,

> “এত বড় অঙ্কের টাকা লুট হওয়ায় আমরা বিপাকে পড়েছি, প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাই।”

ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল দ্রুত পুলিশের কড়া নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago