Asansol

আসানসোল ক্লাব থেকে প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়ালের সদস্যপদ বাতিল, মামলা গড়ালো আদালত পর্যন্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের অন্যতম নামী সামাজিক সংস্থা আসানসোল ক্লাব লিমিটেড-এর কার্যনির্বাহী কমিটি প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়াল-এর ক্লাব সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

ক্লাব কর্তৃপক্ষের দাবি, সোমনাথ বিসওয়ালকে একাধিকবার ডেকে তাদের বিরুদ্ধে ওঠা শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বারবার ডাকা সত্ত্বেও ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে উপস্থিত হননি। তাই শেষ পর্যন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে ক্লাবের সভাপতি অমরজিত সিং ভরারা, সহ-সভাপতি মনীশ বাগাড়িয়া, মাননীয় সম্পাদক শোভন নারায়ণ বসু, মাননীয় কোষাধ্যক্ষ মুরারিলাল আগরওয়াল-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা স্বাক্ষর করেন। ক্লাব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে সোমনাথ বিসওয়াল আর ক্লাবের কোনো অনুষ্ঠানে বা প্রতিনিধিত্বে থাকতে পারবেন না।

অন্যদিকে, সোমনাথ বিসওয়াল এই সিদ্ধান্তকে ভুয়া ও ফেক আখ্যা দিয়ে বলেছেন, যেহেতু বিষয়টি ইতিমধ্যেই আদালতে বিচারাধীন, তাই ক্লাব কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে তা তার বোধগম্য নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি মানবেন না এবং আদালতে এর বিরুদ্ধে লড়বেন।

ক্লাবের সভাপতি অমরজিত সিং ভরারা এবং সম্পাদক শোভন নারায়ণ বসু জানিয়েছেন, ক্লাবের স্ক্রিনিং কমিটি সোমনাথ বিসওয়ালের বিরুদ্ধে কিছু নিয়ম লঙ্ঘনের অভিযোগ খুঁজে পেয়েছিল। তারপরে তাকে একাধিকবার নিজের বক্তব্য রাখতে বলা হয়েছিল, কিন্তু তিনি কোনো সহযোগিতা করেননি। সেই কারণে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশের ভিত্তিতেই কার্যনির্বাহী কমিটি সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত থেকে অন্য কোনো নির্দেশ এলে তারা তা মেনে চলবে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago