Asansol

আসানসোলে মহিলা উদ্যোগের উদ্যোগে জমকালো রাখী বন্ধন উৎসব

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ৯ অগস্ট ২০২৫: আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে মহিলা উদ্যোগের পক্ষ থেকে এক জমকালো রাখী বন্ধন উৎসব পালিত হলো। এই উৎসবের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়। পথচলতি সাধারণ মানুষ, অটো-টোটো চালক, বাস চালক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্যদের হাতে রাখী পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে এই উৎসব উদযাপিত হয়।

এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক, সুদীপ্তা তলাপাত্র, মৈত্রী গাঙ্গুলি, মধুমিতা সেন, সুবর্ণা রায়, রুনা দত্ত, রিয়া সামন্ত, বিউটি চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত, জেপি সিনহা, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, অনিমেষ দাস, আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুণ্ডু, বিশিষ্ট ব্যবসায়ী নরেশ আগ্রওয়াল, পূর্ণেন্দু চৌধুরী এবং দীপক কান্তা তলাপাত্র প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন এবং এটিকে সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি অনন্য উপায় হিসেবে উল্লেখ করেন। মহিলা উদ্যোগের সদস্যরা জানান, এই উৎসবের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে একটি আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চান।


অনুষ্ঠানে রাখী পরানোর পাশাপাশি মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনকে আরও মজবুত করে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago