Paschim Bardhaman

Balurghat: গঙ্গারামপুরে স্কুল শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার ১ কোটি ৩৪ লক্ষ টাকা,গ্রেফতার ১৪

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দক্ষিণ দিনাজপুরে অনলাইন জুয়ার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জেলা পুলিশ। অভিযুক্ত গঙ্গারামপুরের নয়াবাজার হাইস্কুলের সায়েন্স শিক্ষক অপূর্ব সরকার, যিনি বালুরঘাটের কায়স্থপাড়ার বাসিন্দা। গত শনিবার গ্যাংটক থেকে অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার রাতে তাঁকে নিয়ে আসা হয় তাঁর বালুরঘাটের বাড়িতে।

তদন্তের অংশ হিসেবে সোমবার রাতে বালুঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্ব সরকারের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে খাট ও ঠাকুরঘর থেকে উদ্ধার হয় ১ কোটি ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা। পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে আরও ১৭ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট নগদ ১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিন বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, গঙ্গারামপুরের এই অনলাইন জুয়া কাণ্ডে ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এই জাল কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মনে করছে, অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত এই অর্থ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা হয়েছিল। অপূর্ব সরকারের গ্রেফতার ও নগদ উদ্ধারের ঘটনায় অভিভাবক ও স্থানীয় মানুষজনও বিস্মিত।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

8 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago