Paschim Bardhaman

পানাগড়ে বাড়ির ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ, চাঞ্চল্যে এলাকাবাসী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পানাগড় রেলপাড় এলাকায় শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে। মৃতের নাম মানিক পাল (৫২)। তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


এদিন সকালে স্থানীয়রা বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। কাঁকসা থানার পুলিশ এসে জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজা খুলে। ঘরে প্রবেশ করতেই দেখা যায়, বাড়ির বারান্দায় মানিক পাল মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ৩-৪ দিন আগেই তার মৃত্যু হয়েছে এবং মৃতদেহে ইতিমধ্যেই পচন ধরেছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎ এভাবে স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রেলপাড় জুড়ে।
পানাগড় রেলপাড়ে ৫২ বছরের মানিক পালের পচাগলা দেহ উদ্ধার।
প্রায় ৩-৪ দিন আগে মৃত্যু হয়েছে বলে অনুমান।
স্থানীয়দের অভিযোগ, মৃত ব্যক্তি একাই থাকতেন বাড়িতে।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, তদন্ত শুরু করেছে পুলিশ।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago