Paschim Bardhaman

চিত্তরঞ্জনে ফের রেলকর্মীর রহস্যমৃত্যু! স্ত্রী হত্যার ছয় মাস পরই কোয়ার্টার থেকে উদ্ধার প্রদীপ চৌধুরীর গুলিবিদ্ধ দেহ, এলাকায় চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

চিত্তরঞ্জন, প্রতিনিধিঃ রেলওয়ে আবাসনে থেকে এক রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চিত্তরঞ্জন রেল শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, কোজাগরী লক্ষ্মী পূজার ঠিক আগের দিন রাতে। মৃত রেলকর্মীর নাম প্রদীপ চৌধুরী। তাঁর দেহ উদ্ধার হয়েছে রেলওয়ে টাউন এলাকার ৬৪ নম্বর রোডের ২৫/বি কোয়ার্টার থেকে। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩ এপ্রিল প্রদীপবাবুর স্ত্রী সঞ্চিতা চৌধুরীর গলা কাটা দেহ উদ্ধার হয় তাঁদের ২৮ নম্বর রোডের কোয়ার্টার থেকে। সেই সময় চিত্তরঞ্জন ও আসানসোল এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। পুলিশ সেই হত্যাকাণ্ডে প্রদীপবাবুকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছিল, যদিও সেই মামলার গতি আজও অন্ধকারে।
আর এবার সেই ঘটনার ছ’মাস পরই প্রদীপবাবুর নিজস্ব কোয়ার্টার থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় নতুন করে রহস্য ঘনীভূত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের পর প্রদীপবাবুর ছেলে দেবদিত্য চৌধুরী বাড়ির বাইরে যান। সন্ধ্যায় ফিরে এসে তিনি দেখেন, কোয়ার্টারের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকিতেও ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশকে খবর দেন।
চিত্তরঞ্জন থানার পুলিশ ও স্থানীয় ভাইস ওয়ার্ডেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায়, বিছানায় রক্তাক্ত অবস্থায় প্রদীপ চৌধুরীর নিথর দেহ পড়ে আছে। মাথায় গুলির চিহ্ন স্পষ্ট।
ঘটনাস্থল ঘিরে ব্যাপক ভিড় জমে যায়। এলাকায় ছড়ায় আতঙ্ক ও কৌতূহল।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পশ্চিম) সন্দীপ কর জানিয়েছেন,

“এক রেলকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি আত্মহত্যা না খুন, তা নিয়ে তদন্ত চলছে।”

বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রদীপ বাবুর স্ত্রীর হত্যাকাণ্ড এখনও অমীমাংসিত থাকায়, তাঁর এই মৃত্যু রহস্যকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে চিত্তরঞ্জনের রেল নগরীতে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago