Categories: Paschim Bardhaman

নিষিদ্ধ পল্লীর সামনে জিটি রোডে পুলিশের অভিযান: ব্রাউন সুগার সহ ধৃত মোহাম্মদ আফতাব

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পশ্চিম বর্ধমান:– কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিষিদ্ধ পল্লীর সামনে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে লচ্ছীপুরের কাছে এক স্কুটি চালক যুবক মোহাম্মদ আফতাবকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার, একটি ছোট ওজন মাপার মেশিন, কয়েকটি ছোট পুড়িয়া, এবং নগদ ৩,০০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ আফতাব, সে আসানসোল ইসমাইল এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে কুলটির নিষিদ্ধ পল্লী এলাকায় মাদক সরবরাহ করতে যাচ্ছিল। গোপন সুত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আগে থেকেই জাল পেতে রাখে এবং যুবককে হাতেনাতে ধরে ফেলে।
অভিযুক্তের স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অনুমান, আফতাব একটি বৃহত্তর মাদক চক্রের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ পল্লীতে মাদক সরবরাহ করে আসছিল।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে অনেক দিন ধরেই গোপনে মাদক ব্যবসা চলছিল। এখন দেখার পুলিশ তদন্তে কি পায়।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago