Paschim Bardhaman

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারি! ৩৫০ কোটি টাকার তছরুপে অভিযুক্ত তহসিন গ্রেফতার, উদ্ধার ৫০০ গ্রাম সোনা!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, শনিবার(২৬.১০.২৫):
চাঞ্চল্যকর চিটফান্ড কেলেঙ্কারির মূল অভিযুক্ত তহসিন আহমেদকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ। তহসিন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের শীর্ষ নেতা শাকিল আহমেদের পুত্র। তাঁর বিরুদ্ধে প্রায় ৩৫০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে, যা গোটা আসানসোল ও আশেপাশের জেলা জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তহসিন আহমেদকে ১৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দির মোড় থেকে গ্রেফতার করা হয়, যখন সে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার কাছ থেকে আনুমানিক ৫০০ গ্রামের মতো সোনা ও রুপার গহনা উদ্ধার হয়েছে।
আসানসোল উত্তর থানার পুলিশ ইতিমধ্যেই মামলার তদন্তে নেমেছে। আগামী রবিবার তহসিনকে আসানসোল আদালতে পেশ করা হবে। পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা, এই কেলেঙ্কারির সঙ্গে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে থাকতে পারে। তদন্তে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

10 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago