Categories: Asansol

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বার্নপুরে ব্যাপক তাণ্ডব, ক্লাব ও বাড়িতে হামলা—শিশু আহত, অভিযুক্ত গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বার্নপুর | বাংলার জাগরণ ডিজিটাল ডেস্ক :
সামান্য বিবাদকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল আসানসোলের বার্নপুরের শ্যাম বাঁধ এলাকা। অভিযোগ, লাঠি, রড, শাবল ও কোদাল হাতে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি উত্তেজিত জনতা স্থানীয় একটি ক্লাব ও ক্লাব সংলগ্ন একটি বাড়ির উপর হামলা চালায়। বাড়ির সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে একটি টোটোতে করে এক মহিলা তাঁর শিশুকে কোলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় টোটো থেকে ছিটকে পড়া জল এক ব্যক্তির গায়ে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই টোটো চালকের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। অভিযোগ, সেই বাদানুবাদের জেরেই টোটো চালক ও টোটোতে থাকা মহিলা যাত্রীর উপর চড়াও হয় কয়েকজন। মহিলাকে ধাক্কা দেওয়া হলে তাঁর কোলে থাকা শিশুটিও আহত হয়।

এই ঘটনার প্রতিবাদে পরে ওই মহিলার পরিচিত ও স্থানীয় মানুষজন একত্রিত হয়ে ক্ষোভ উগরে দেন। অভিযোগ, এরপরই উত্তেজিত জনতা শ্যাম বাঁধ এলাকার একটি ক্লাব ও পাশের একটি বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি বাড়ির লোকজনকেও মারধর করা হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিরাপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টোটো চালক ও টোটোয় থাকা মহিলা যাত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আসানসোল আদালতে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, গ্রেফতার হওয়া তিনজনকে ছাড়ানোর দাবিতে রাতের দিকে ফর সমর্থকরা হিরাপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। থানার সামনে অবরোধের জেরে যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। তবে পুলিশ কঠোর অবস্থান নিলে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়। পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্তদের কোনওভাবেই ছাড়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করা হবে।

এলাকাবাসীর দাবি, টোটো থেকে জল ছিটকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ধর্মেন্দ্র যাদব ও তাঁর কয়েকজন বন্ধু প্রথমে টোটো চালককে মারধর শুরু করে। যাত্রী মহিলা প্রতিবাদ করলে তাকেও ধাক্কা দেওয়া হয়। সেই সময়েই শিশুটি আহত হয় বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এলাকার বহু সাধারণ মানুষ সামনে এসেছেন।

সব মিলিয়ে একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তাতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। এসিপি হীরাপুর ইপসিতা দত্ত জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বার্নপুরের শ্যাম বাঁধ এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে।। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago