বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বিজেপির পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক Asim Sarkar। সভামঞ্চ থেকে যুব ভাতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।সভায় বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “রাজ্য সরকার যুবকদের পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু এই ভাতা যদি কেউ সারা জীবন পায়, তাহলে সে কোনোদিন ভাতার হতে পারবে? বিয়ে করতে পারবে? তাই ভাতা পেয়ে ভাতার হওয়া যায় না। ভাতা পেলে কিন্তু বিয়ে করতে পারবেন না। বিয়ে করতে পারবেন চাকরি পেলে।”বিধায়ক আরও বলেন, রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে এবং যুবকদের জন্য স্থায়ী চাকরির ব্যবস্থা না থাকায় অনেকেই সমস্যার মুখে পড়ছেন। তাঁর দাবি, এই পরিস্থিতির পরিবর্তন আনতেই বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং আগামী দিনে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি চালানো হচ্ছে।বিধায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহলের একাংশের মতে, তাঁর মন্তব্য যুবসমাজকে কটাক্ষ করে বলা হয়েছে। যদিও বিজেপি নেতাদের দাবি, বিধায়ক রাজ্যে কর্মসংস্থানের অভাব ও ভাতার রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation বেলঘড়িয়ায় তৃনমুল নেতা শুট আউটের ঘটনায় আসানসোল থেকে গ্রেফতার।