Asansol

আসানসোলে এলপিজি ডিস্ট্রিবিউটরদের উপর প্রশাসনের কড়া নজরদারি, মজুত ও সরবরাহ খতিয়ে দেখলেন আধিকারিকরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং কোনও রকম মজুতদারি বা অনিয়ম রুখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলপিজি ডিস্ট্রিবিউটরের উপর বিশেষ পরিদর্শন চালানো হল Asansol-এর একাধিক এলাকায়।


এসবি গোরাই রোড, এলআইসি মোড় এবং মুরগাসল এলাকার এলপিজি ডিস্ট্রিবিউটরদের দোকান ও গুদামে এই পরিদর্শন অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন আসানসোলের এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য, এসিপি (ইবি) মোহাম্মদ হারুন এবং এডিপিসির এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি বিশেষ দল।
এই অভিযানে ডিস্ট্রিবিউটরদের গ্যাস সিলিন্ডারের মজুত, সরবরাহের নথিপত্র এবং বিতরণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়। পাশাপাশি সাধারণ গ্রাহকদের সঙ্গেও কথা বলেন প্রশাসনের আধিকারিকরা। গ্রাহকদের কাছ থেকে সরবরাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও অভিযোগও শোনা হয়।


প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হাসপাতাল, স্কুল ও আইসিডিএস কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহ যেন কোনওভাবেই ব্যাহত না হয়। একইসঙ্গে ডিস্ট্রিবিউটরদের সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনও ধরনের গ্যাস সিলিন্ডার মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করা চলবে না।
প্রশাসনের এই হঠাৎ পরিদর্শনে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আধিকারিকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের নজরদারি অভিযান চালানো হবে যাতে সাধারণ মানুষের কাছে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকে এবং কোনও অসাধু চক্র সুযোগ নিতে না পারে।

News Editor

Recent Posts

কংগ্রেস ছেড়ে তৃণমূলে আইনজীবী সৈয়দ ইজাজ আহমেদ, মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে যোগদান

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাজ্যের শাসক দল All India Trinamool Congress-এ যোগ দিলেন আইনজীবী…

8 hours ago

মোদির হাত ধরে ₹১৮,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা, পশ্চিমবঙ্গে ৬টি অমৃত স্টেশনের উদ্বোধন —

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার ব্রিগেড ময়দানে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী Narendra Modi…

1 day ago

বুদবুদে নেপাল ঘরুই বিরোধী পোস্টার ঘিরে চাঞ্চল্য, শুরু তৃণমূল–বিজেপির রাজনৈতিক তর্জা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘরুইকে ঘিরে পোস্টার পড়াকে কেন্দ্র করে…

3 days ago

ব্রিগেডের আগে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জল্পনা! প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে বিজেপির ম্যারাথন বৈঠক, আসানসোল থেকে অগ্নিমিত্রা পাল?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গ রাজনীতির উত্তাপ আরও বাড়াতে আগামী শনিবার…

3 days ago

এক বছরও হয়নি রাস্তা তৈরি, তার আগেই ধস NH-19-এ! মেমারিতে সাইড ওয়াল ভেঙে বন্ধ বর্ধমানমুখী লেন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে হঠাৎ…

5 days ago

‘ওম গন্ধম পুষ্পম… সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ মন্ত্রে সরকারি অনুষ্ঠান, দুর্গাপুরে তীব্র বিতর্ক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি সরকারি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে…

6 days ago