বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
রাজ্যের শাসক দল All India Trinamool Congress-এ যোগ দিলেন আইনজীবী সৈয়দ ইজাজ আহমেদ। তিনি দীর্ঘদিন Indian National Congress-এর সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার মন্ত্রী Moloy Ghatak-এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ইজাজ আহমেদ। এদিন তাঁর সঙ্গে একাধিক অনুগামীও তৃণমূলে সামিল হন।
জানা গেছে, আসানসোলের এক অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে সৈয়দ ইজাজ আহমেদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দেন।
দলে যোগ দিয়ে সৈয়দ ইজাজ আহমেদ জানান, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র জনমুখী নীতিতে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন বলেও জানান।
অন্যদিকে মন্ত্রী মলয় ঘটক বলেন, ইজাজ আহমেদের মতো শিক্ষিত ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ দলে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। তাঁর অভিজ্ঞতা দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এই যোগদানের ঘটনাকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিরোধী শিবিরে এর প্রভাব কী পড়বে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…
BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…