বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে ঘিরে এক আন্তরিক মিলনমেলার সাক্ষী থাকল বর্ধমান। স্মরণ করা হল দক্ষিণবঙ্গের বিশিষ্ট গল্পকার প্রয়াত স্বপন ঘোষচৌধুরীকে। তাঁর স্মৃতিকে সঙ্গী করে গত বছরের মতো এ বারও দুর্গাপুজোর অবকাশে আয়োজিত হল এক মনোজ্ঞ গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান।
বর্ধমান শহরের তেজগঞ্জ বাইপাস উত্তর সংলগ্ন অরুণ দাসের বাসভবনে আয়োজিত এই সাহিত্য সন্ধ্যায় ‘কল্যাণ বুক এজেন্সি’ ও ‘এবং অধ্যায় প্রকাশনা’-র যৌথ উদ্যোগে প্রকাশিত হল পাঁচটি নতুন বই। প্রকাশিত গ্রন্থগুলি হল—‘নষ্ট চোখের দিশা’, ‘কাঁচের আড়ালে’, ‘হট্টগোল Twelve’, ‘বন্দি বান্ধব’ এবং ‘প্রিয় বিচারক কে বলছি’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্যনারায়ণ মাজিল্যা। বইগুলির আনুষ্ঠানিক উন্মোচন করেন বিশিষ্ট অতিথি ডঃ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডঃ সুভাষচন্দ্র দত্ত, কমল রায়, পার্থ চৌধুরী এবং উদয় শংকর গুপ্ত।
বর্তমান ডিজিটাল ব্যস্ততার যুগে বইকে ঘিরে এমন আয়োজন যেন ফিরিয়ে দিল সাহিত্যের নিবিড় আড্ডার পরিচিত আবহ। পুজোর আনন্দের মধ্যেও নতুন বই, সাহিত্যচর্চা এবং প্রিয় সাহিত্যিকের স্মৃতিচারণে মিলেমিশে গেল উৎসব ও সংস্কৃতি। প্রয়াত স্বপন ঘোষচৌধুরীর স্মৃতিকে ধরে রাখার এই উদ্যোগে উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে ছিল আন্তরিকতার ছোঁয়া।
অনুষ্ঠানটির আয়োজন ও সুষ্ঠু রূপায়ণে সক্রিয় ভূমিকা নেন বিপাশা ঘোষচৌধুরী, মালিনী ঘোষচৌধুরী, সুকন্যা ঘোষচৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়। ছোট্ট বিশ্বরূপও এ বার উপস্থিত সকলের মন জয় করে নেয়।
আয়োজকদের পক্ষ থেকে চাঁপা ঘোষচৌধুরী উপস্থিত সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাহিত্য ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠান শেষে ছিল আন্তরিক নৈশভোজের আয়োজন।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…