Asansol

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তাঁর বিধানসভা এলাকায় শিল্পাঞ্চলের একাধিক বড় ছটপুজো হয়। সেই উপলক্ষে নুনিয়া নদীর ঘাট পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। ছটপুজোর আগে নদী পরিষ্কার করা, অস্থায়ী সেতু নির্মাণ-সহ একাধিক কাজ করতে হবে বলে জানান বিধায়ক।

ছট ঘাট পরিদর্শনে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুজো ও কালীপুজোর মতোই ধুমধাম করে ছটপুজো হবে। রাজ্য সরকারও ছটঘাটগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে বিশেষ গুরুত্ব দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজো, কালীপুজোর মতো ছটপুজোর প্রস্তুতি নিয়েও বিশেষ নজর দিচ্ছেন।”

ঘাট পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ব্যবসায়ী পারস রায়, ঝগড়ু প্রসাদ সিং, প্রদীপ সিং, অজয় সিং, দীপক গুপ্ত-সহ এলাকার একাধিক বাসিন্দা। পুজোর আগে ঘাটগুলিকে পরিষ্কার, নিরাপদ ও উপযুক্ত করে তোলাই এখন প্রধান লক্ষ্য।

News Editor

Recent Posts

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

1 day ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago