Asansol

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য হওয়া গোপন ব্যালটে ভোটের ফল প্রকাশ হতেই স্পষ্ট হল বিএমএসের আধিপত্য। বৃহস্পতিবার প্রথম হওয়া ওই ভোটে ৩৫১৪ ভোটারের মধ্যে মোট ৩২৯১টি ভোট পড়েছে।  ভোটের সিংহভাগই গিয়েছে বার্ণপুর ইস্পাত কর্মচারী সংঘের ঝুলিতে।


ফলাফলের নথি অনুযায়ী, বিএমএস সমর্থিত বার্ণপুর ইস্পাত কর্মচারী সংঘ পেয়েছে ২১৮৯ ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে আইএনটিইউসি-র আসানসোল আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন, তাদের প্রাপ্ত ভোট ৭৮১।
অন্যান্য সংগঠনগুলির মধ্যে সিআইটিইউ-র আসানসোল বার্ণপুর-কুলটি মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়ন পেয়েছে ২১৫ ভোট। এইচএমএস সমর্থিত ইউনিয়ন পেয়েছে ৩১ ভোট। এআইটিইউসি-র একটি সংগঠন পেয়েছে ৩৩ ভোট।

নথিতে দেওয়া ফল অনুযায়ী-

– বিএমএস — ২১৮৯ ভোট

– আইএনটিইউসি — ৭৮১ ভোট

– সিআইটিইউ — ২১৫ ভোট

– এআইটিইউসি — ৩৩ ভোট

– এইচএমএস — ৩১ ভোট

– এআইউটিইউসি-র অন্য সংগঠন — ১৭ ভোট

– আইএমইউ — ১৭ ভোট

–


ইস্কো স্টিল প্ল্যান্টে মোট কর্মী ও আধিকারিকের সংখ্যা নথিতে ৪৫২৩। ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন ৩৫১৪ জন। তার মধ্যে ৩২৯১টি ভোট পড়ে। কোনও পোস্টাল ব্যালট পড়েনি বলে ফলাফলের নথিতে উল্লেখ রয়েছে।


বৃহস্পতিবার ভোট গ্রহণের পর আজ ভোররাতে ফল ঘোষণা হয়। ফল প্রকাশের পরই গেরুয়া আবির ও গেরুয়া পতাকায় ভরে যায় কারখানা চত্বর। কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় উল্লাস-উন্মাদনা। ফল ঘোষণাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় ইস্কো কারখানা চত্বরে।
ফল প্রকাশের পর ইস্কো কারখানার ইউনিয়ন রাজনীতিতে বিএমএসের শক্ত অবস্থানই সামনে এসেছে। বিশেষ করে ২১৮৯ ভোট পেয়ে অন্য সংগঠনগুলির তুলনায় উল্লেখযোগ্য ব্যবধান তৈরি করেছে তারা।।

News Editor

Recent Posts

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

2 hours ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 week ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

1 week ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

1 week ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

2 weeks ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

2 weeks ago