বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
ছট ব্রতীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য নিজের ব্যক্তিগত জমির দেওয়াল ভেঙে রাস্তা চওড়া করার উদ্যোগ নিলেন সমাজ সেবি পারস রায়। আসানসোলের ধাদকা এলাকায় নুনিয়া নদীর তীরে তপসী আশ্রম সংলগ্ন ছটঘাটে ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
সম্প্রতি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ওই এলাকা পরিদর্শনে গিয়ে ঘাটে যাওয়ার রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন। ছটপুজোয় বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা বিবেচনা করে তিনি রাস্তা আরও কিছুটা চওড়া করার প্রয়োজনীয়তার কথা জানান। তাঁর মতে, ঘাটে প্রবেশের রাস্তা প্রশস্ত হলে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং চোরবাগানের মতো অনভিপ্রেত ঘটনা এড়ানো সম্ভব হবে।
বিধায়কের অনুরোধে সাড়া দিয়ে পারস রায় নিজের ব্যক্তিগত জমির দেওয়াল আপাতত ভেঙে রাস্তা চওড়া করার ব্যবস্থা করছেন। তাঁর এই উদ্যোগে খুশি এলাকার ছট ব্রতী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরাও। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবে ব্যক্তিগত সম্পত্তির ঊর্ধ্বে উঠে পারস রায়ের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নভেম্বর বিপ্লবের চেতনাকে সামনে রেখে শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িক রাজনীতির…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা একসময় পশ্চিমবঙ্গ ছিল দেশের অন্যতম শিল্পকেন্দ্র। সেই শিল্পের হারানো গৌরব…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता पूर्व रेलवे के आसनसोल डिवीजन के वरिष्ठ मंडल वाणिज्यिक प्रबंधक…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Senior Divisional…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…