বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ছট ব্রতীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য নিজের ব্যক্তিগত জমির দেওয়াল ভেঙে রাস্তা চওড়া করার উদ্যোগ নিলেন সমাজ সেবি পারস রায়। আসানসোলের ধাদকা এলাকায় নুনিয়া নদীর তীরে তপসী আশ্রম সংলগ্ন ছটঘাটে ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।সম্প্রতি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ওই এলাকা পরিদর্শনে গিয়ে ঘাটে যাওয়ার রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন। ছটপুজোয় বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা বিবেচনা করে তিনি রাস্তা আরও কিছুটা চওড়া করার প্রয়োজনীয়তার কথা জানান। তাঁর মতে, ঘাটে প্রবেশের রাস্তা প্রশস্ত হলে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং চোরবাগানের মতো অনভিপ্রেত ঘটনা এড়ানো সম্ভব হবে।বিধায়কের অনুরোধে সাড়া দিয়ে পারস রায় নিজের ব্যক্তিগত জমির দেওয়াল আপাতত ভেঙে রাস্তা চওড়া করার ব্যবস্থা করছেন। তাঁর এই উদ্যোগে খুশি এলাকার ছট ব্রতী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরাও। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবে ব্যক্তিগত সম্পত্তির ঊর্ধ্বে উঠে পারস রায়ের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। Share Post WhatsApp Email Print Messenger Post navigation শোষণ-বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক-কৃষক ঐক্যের ডাক, নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে আসানসোলে সিপিএমের সভা