বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নভেম্বর বিপ্লবের চেতনাকে সামনে রেখে শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শ্রমিক-কৃষকসহ সমস্ত মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল সিপিএম। ১০৯তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আসানসোল বাসস্ট্যান্ড সংলগ্ন লেনিন মূর্তির পাদদেশে দলের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিক, কৃষক, দিনমজুর-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিপিএমের জেলা কমিটির সদস্য হেমন্ত সরকার। বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। তিনি বলেন, নভেম্বর বিপ্লবের শিক্ষা আজও শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রেরণা। প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও পার্টি সংগঠন এবং পার্টি অফিসগুলিকে অটুট রাখা হয়েছে। কারণ, পার্টি অফিস শুধু একটি ভবন নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের কেন্দ্র।বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে পার্থবাবু বলেন, মানুষের সামনে বিকল্প রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরাই এখন বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে মালিকপক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা রুখতে শ্রমিক ঐক্য আরও শক্তিশালী করতে হবে। উন্নয়নের নামে সাধারণ মানুষের যাতায়াত, গণপরিবহণ ও কর্মসংস্থানের স্বার্থ উপেক্ষা করা যাবে না।একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা রক্ষা এবং ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিদ্যাসাগর, নজরুল ও সুকান্তের মানবতাবাদী চিন্তাধারার উল্লেখ করে তাঁর বক্তব্য, মানুষের পরিচয় ধর্মে নয়, কর্মে ও মানবিকতায়।সভা থেকে জাতপাত ও ধর্মের বিভেদ ভুলে শ্রমিক, কৃষক এবং সমস্ত মেহনতি মানুষকে একজোট হয়ে শোষণ, অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation বাংলা ছেড়ে অন্য রাজ্যে নয়, জামুড়িয়াতেই শিল্প সম্প্রসারণের ভাবনা! শ্রী মা টেক্সটাইলস পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং