বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর বুড়ী মন্দিরে অনুষ্ঠিত হল ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী। মা ঘাঘর বুড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

মা ঘাঘর বুড়ী মন্দিরে  ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু
বিধায়ক কৃষ্ণেন্দুকে সম্মানিত করছেন রাধা গোবিন্দ ও রুপেশ সহ অন্যান্যরা


রাত সাড়ে ৮টা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়। বিধায়কের আগমনকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। তাঁকে আতশবাজির মাধ্যমে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে বিজয়া সম্মিলনীর সভাপতি রূপেশ শাহ বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে ধর্মচক্র সেবা সমিতির প্রধান পৃষ্ঠপোষকের পদ গ্রহণের প্রস্তাব দেন। সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন বিধায়ক। এ দিন সমিতির সম্পাদক তথা চিকিৎসক দীপক মুখোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।
অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায় বনস্থিকম ও উদয় কল্প সংস্থার উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ধর্মচক্র সেবা সমিতির প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ সিং বিধায়ককে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং তাঁকে সমিতির পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিদাস গড়াই, অভিজিৎ ঘোষ, রাধেশ্যাম সিং, মদন ঠাকুর, জিতেন্দ্র কেওট, নয়ন রায়, অজয় সিং, মিথিলেশ পাণ্ডে, রাহুল সিং, অমরদীপ শাহ, উপেন্দ্র, বীরবল-সহ ধর্মচক্র সেবা সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।
বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমিতির আগামী দিনের কাজকর্ম ও সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও উঠে আসে সম্মিলনীর মঞ্চে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *