Asansol

শোষণ-বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক-কৃষক ঐক্যের ডাক, নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে আসানসোলে সিপিএমের সভা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নভেম্বর বিপ্লবের চেতনাকে সামনে রেখে শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শ্রমিক-কৃষকসহ সমস্ত মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল সিপিএম। ১০৯তম নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে আসানসোল বাসস্ট্যান্ড সংলগ্ন লেনিন মূর্তির পাদদেশে দলের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিক, কৃষক, দিনমজুর-সহ বহু মানুষ উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন সিপিএমের জেলা কমিটির সদস্য হেমন্ত সরকার। বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। তিনি বলেন, নভেম্বর বিপ্লবের শিক্ষা আজও শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রেরণা। প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও পার্টি সংগঠন এবং পার্টি অফিসগুলিকে অটুট রাখা হয়েছে। কারণ, পার্টি অফিস শুধু একটি ভবন নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের কেন্দ্র।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে পার্থবাবু বলেন, মানুষের সামনে বিকল্প রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরাই এখন বড় চ্যালেঞ্জ। শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে মালিকপক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা রুখতে শ্রমিক ঐক্য আরও শক্তিশালী করতে হবে। উন্নয়নের নামে সাধারণ মানুষের যাতায়াত, গণপরিবহণ ও কর্মসংস্থানের স্বার্থ উপেক্ষা করা যাবে না।
একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা রক্ষা এবং ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিদ্যাসাগর, নজরুল ও সুকান্তের মানবতাবাদী চিন্তাধারার উল্লেখ করে তাঁর বক্তব্য, মানুষের পরিচয় ধর্মে নয়, কর্মে ও মানবিকতায়।
সভা থেকে জাতপাত ও ধর্মের বিভেদ ভুলে শ্রমিক, কৃষক এবং সমস্ত মেহনতি মানুষকে একজোট হয়ে শোষণ, অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার আহ্বান জানানো হয়।

News Editor

Recent Posts

বাংলা ছেড়ে অন্য রাজ্যে নয়, জামুড়িয়াতেই শিল্প সম্প্রসারণের ভাবনা! শ্রী মা টেক্সটাইলস পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা একসময় পশ্চিমবঙ্গ ছিল দেশের অন্যতম শিল্পকেন্দ্র। সেই শিল্পের হারানো গৌরব…

18 hours ago

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

4 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago