Asansol

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর। আসানসোলের ধাদকা ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে এদিন ছিল উৎসবের আবহ। ৩৬ বছর ধরে ধারাবাহিকভাবে এই পুজো হয়ে আসছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গণেশ পুজোর উদ্বোধন করছেন বিন্দিয়া শুক্লা


পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বিজেপি আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তবে এবারের উদ্বোধনের বিশেষ আকর্ষণ ছিল তৃতীয় লিঙ্গের দিদিদের দিয়ে পুজোর শুভ সূচনা। তাঁদের হাত দিয়ে পুজোর উদ্বোধন সামাজিক সম্প্রীতি ও সমতার বার্তাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

গণেশ পূজা উপলক্ষে প্রদীপ জ্বালাচ্ছেন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়,দেবতনু ভট্টাচার্য, অভিজিৎ রায় প্রমুখ


পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইস্কনের কীর্তন থেকে শুরু করে ভজনগীতি, সুন্দরকাণ্ড পাঠ এবং অঙ্কন প্রতিযোগিতা—বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফলে পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠেছে।


উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর ইস্কনের বাসনপত্র ব্যবহার করে এবং ইস্কনের রাঁধুনিদের দিয়েই ভোগ রান্নার আয়োজন করা হবে। সেই ভোগ স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে উৎসর্গ করা হবে এবং সাধারণ মানুষকে ভোগ খাওয়ানো হবে।
৩৬ বছরের এই পুজোর ঐতিহ্যের সঙ্গে এবার তৃতীয় লিঙ্গের দিদিদের দিয়ে উদ্বোধন এবং সাধারণ মানুষের জন্য ভোগের আয়োজন—সব মিলিয়ে ধাদকা ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবের গণেশ পুজোয় উঠে এসেছে ধর্মীয় উৎসবের পাশাপাশি সম্প্রীতি, সমতা ও সামাজিক অংশগ্রহণের বার্তা।।

News Editor

Recent Posts

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

23 hours ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

23 hours ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

2 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

3 days ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

7 days ago

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 weeks ago