বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রানীগঞ্জের অঞ্জনা এলাকায় একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জনবহুল এলাকায় আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার রাতে প্রায় ১০টা নাগাদ দোকান থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বিভাগকে খবর দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। স্থানীয় মানুষজন, পুলিশ প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত প্রায় ২টো নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই দোকানের ভেতরে থাকা কাঠ ও অন্যান্য দাহ্য সামগ্রীতে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দোকানে।এই ঘটনায় দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান, লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে দিনের আলো ফোটার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।এলাকাবাসীদের দাবি, সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আশেপাশের বাড়ি ও দোকানগুলিতেও ছড়িয়ে পড়তে পারত এবং পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত। দ্রুত পদক্ষেপের জন্য দমকল কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা।ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation রানিগঞ্জে তৃণমূল নেতার ‘ডিজেল সিন্ডিকেট’ ফাঁস! গোডাউনে বিপুল ডিজেল মজুতের অভিযোগ, তদন্তে পুলিশ ও ইসিএল