বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগে মঙ্গলবার আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখালেন একাধিক ঠিকাদার। ঠিকাদারদের দাবি, পৌরনিগমের নির্দেশে রাস্তা, নিকাশি ও অন্যান্য পরিকাঠামোগত কাজ সম্পন্ন করা হলেও এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য টাকা মেটানো হয়নি। বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এদিন ঠিকাদারদের একটি প্রতিনিধি দল মেয়র Bidhan Upadhyay-এর সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরেন। তাঁরা দ্রুত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবি জানান এবং বিষয়টির দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন টাকা আটকে থাকায় তাঁরা আর্থিক সমস্যার মুখে পড়েছেন। শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটানোও কঠিন হয়ে উঠছে। আগামী কয়েকদিনের মধ্যে বকেয়া অর্থ প্রদান না করা হলে আন্দোলনের পথে নামার সিদ্ধান্ত নিতে পারেন ঠিকাদাররা বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপের দিকে এখন নজর সকলের। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation গরিবের ত্রিপল বাড়িতে মজুত! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগ করলেন অসিত মন্ডল