Asansol

‘ক্লিন আসানসোল অ্যান্ড গ্রিন আসানসোল’ প্রকল্পের সূচনা, পরিচ্ছন্ন শহর গড়তে একাধিক ঘোষণা অগ্নিমিত্রা পালের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

শহরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর করে তুলতে বৃহস্পতিবার আসানসোলে ‘Clean Asansol and Green Asansol’ প্রকল্পের সূচনা করেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী Agnimitra Paul।।
“মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-এর নেতৃত্বে রাজ্য সরকার পরিচ্ছন্ন ও সবুজ পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘Clean Asansol and Green Asansol’ প্রকল্পের সূচনা করা হয়েছে।”


সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, শহরের ব্যস্ত এলাকাগুলিতে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানো হবে। বাজার, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, স্কুল সংলগ্ন এলাকা এবং বিভিন্ন জনবহুল স্থানে এই ডাস্টবিন স্থাপন করা হবে যাতে সাধারণ মানুষ সহজেই বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে পারেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে সাফাইকর্মী বা জমাদারদের বেতন তুলনামূলকভাবে কম। তাই তাঁদের কাজের পরিধি বাড়িয়ে বিকেলের সময় শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলি—যেমন বাজার, স্টেশন ও অন্যান্য ব্যস্ত এলাকায়—ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অতিরিক্ত কাজের জন্য তাঁদের আরও বেশি পারিশ্রমিক দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে।


সাফাইকর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়েও গুরুত্বারোপ করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, অনেক কর্মীর কাছে এখনও পর্যাপ্ত জুতো, ইউনিফর্ম ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নেই। দ্রুত তাঁদের জন্য জুতো, ড্রেস, গ্লাভসসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হবে।
এছাড়াও তিনি জানান, ম্যানহোল ও নর্দমা পরিষ্কারের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর জোর দেওয়া হবে যাতে কোনও কর্মীকে ঝুঁকি নিয়ে ম্যানহোলে নামতে না হয়।
মন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। সবাইকে এগিয়ে এসে শহরকে পরিষ্কার ও সবুজ রাখার কাজে অংশ নিতে হবে।”
‘ক্লিন আসানসোল অ্যান্ড গ্রিন আসানসোল’ প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

12 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago