বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বারাণসী থেকে শিয়ালদহগামী অমৃত ভারত এক্সপ্রেস বর্তমানে সপ্তাহে মাত্র তিন দিন চলাচল করে। কিন্তু যাত্রী সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ট্রেনটির চলাচলের দিন বাড়ানোর দাবি জোরদার হয়েছে। বিশেষ করে আসানসোল, মধুপুর, জসিডিহ ও পাটনা রুটের যাত্রীরা সপ্তাহে কমপক্ষে ছয় দিন এই ট্রেন চালানোর দাবি তুলেছেন।যাত্রীদের অভিযোগ, রবিবার আসানসোল থেকে শিয়ালদহ যাওয়ার জন্য উপযুক্ত আন্তঃনগর (ইন্টারসিটি) ট্রেনের অভাব রয়েছে। ফলে বহু যাত্রীকে ভোগান্তির শিকার হতে হয়। তাদের মতে, রবিবারসহ সপ্তাহে ছয় দিন বারাণসী-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস চালু করা হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। রেলপ্রেমী ও যাত্রী সংগঠনগুলির দাবি, ট্রেনটির জনপ্রিয়তা এবং যাত্রীচাহিদা বিবেচনা করে রেল মন্ত্রক দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। একই সঙ্গে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানানো হয়েছে।যাত্রীদের বক্তব্য, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ট্রেনটি নিয়মিত বেশি দিন চললে পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে।এখন দেখার বিষয়, যাত্রীদের এই দীর্ঘদিনের দাবির প্রতি রেল মন্ত্রক এবং রাজ্য সরকার কতটা ইতিবাচক সাড়া দেয়। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগ করলেন অসিত মন্ডল