বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দীর্ঘদিনের অভিযোগ ও সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে কুলটির নিয়ামতপুরের ডেডি এলাকার খেলার মাঠে দেওয়া হলো কাঁটাতারের বেড়া। স্থানীয় বাসিন্দা, আদিবাসী যুবক ও খেলোয়াড়দের বহুদিনের দাবির পর এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে। স্থানীয়দের অভিযোগ ছিল, মাঠের মাঝখান দিয়ে নিয়মিত চারচাকা গাড়ি চলাচল করত। অনেক সময় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে মাঠে ঢুকে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। খেলাধুলার সময় শিশু ও যুবকদের চোট-আঘাত পাওয়ার ঘটনাও ঘটত। শুধু তাই নয়, সন্ধ্যা নামলেই মাঠে বসত মদের আসর। মদ্যপানের পর ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা মাঠে ফেলে রেখে যাওয়ায় খেলতে এসে বহুবার আহত হতে হয়েছে স্থানীয়দের।এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের সময় বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনো সমাধান মেলেনি। এখন পালা বদলের পর স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চিকিৎসক অজয় পোদ্দারের সহযোগিতায় এবং বিজেপি নেতা কেসব পোদ্দার, সন্দীপ যাদব সহ এলাকার মানুষের উদ্যোগে মাঠটিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার কাজ সম্পন্ন হয়।স্থানীয় বাসিন্দা গোপিনাথ ওরাং, রাকেশ কুমার জানান, “এই মাঠে গ্রামের মানুষ ও আদিবাসী যুবকেরা খেলাধুলা করে। আগে গাড়ি ঢুকে পড়ায় সবসময় দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন মাঠ ঘেরা হয়ে যাওয়ায় আর কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারবে না। বাচ্চারাও নিশ্চিন্তে খেলতে পারছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”স্থানীয়দের দাবি, ডেডি এলাকার এই মাঠটি মূলত তিনটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের যুবকদের খেলাধুলার কেন্দ্র। এলাকার বিজেপি যুব নেতা সন্দীপ যাদবের কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি উদ্যোগী হয়ে মাঠ ঘেরার ব্যবস্থা করেন। ফলে বহু বছরের সমস্যা দূর হয়েছে এবং মাঠে আবার ফিরেছে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ।এলাকাবাসীর মতে, মাঠটি সুরক্ষিত হওয়ায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিশু ও যুবক খেলাধুলার সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অসামাজিক কার্যকলাপও অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation ১৮ দিন পর জামিনে মুক্ত তৃণমূল নেতা ভোলা সিং, আদালত থেকে ছাড়া পেয়ে রওনা ভিনরাজ্যে