Asansol

নিয়ামতপুর ডেডি মাঠে আর নয় মদের আসর, কাঁটাতারের ঘেরায় ফিরল খেলাধুলার পরিবেশ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দীর্ঘদিনের অভিযোগ ও সমস্যার অবসান ঘটিয়ে অবশেষে কুলটির নিয়ামতপুরের ডেডি এলাকার খেলার মাঠে দেওয়া হলো কাঁটাতারের বেড়া। স্থানীয় বাসিন্দা, আদিবাসী যুবক ও খেলোয়াড়দের বহুদিনের দাবির পর এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে।


স্থানীয়দের অভিযোগ ছিল, মাঠের মাঝখান দিয়ে নিয়মিত চারচাকা গাড়ি চলাচল করত। অনেক সময় মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে মাঠে ঢুকে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। খেলাধুলার সময় শিশু ও যুবকদের চোট-আঘাত পাওয়ার ঘটনাও ঘটত। শুধু তাই নয়, সন্ধ্যা নামলেই মাঠে বসত মদের আসর। মদ্যপানের পর ভাঙা বোতল ও অন্যান্য আবর্জনা মাঠে ফেলে রেখে যাওয়ায় খেলতে এসে বহুবার আহত হতে হয়েছে স্থানীয়দের।
এই পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের সময় বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনো সমাধান মেলেনি। এখন পালা বদলের পর স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চিকিৎসক অজয় পোদ্দারের সহযোগিতায় এবং বিজেপি নেতা কেসব পোদ্দার, সন্দীপ যাদব সহ এলাকার মানুষের উদ্যোগে মাঠটিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলার কাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দা গোপিনাথ ওরাং, রাকেশ কুমার জানান, “এই মাঠে গ্রামের মানুষ ও আদিবাসী যুবকেরা খেলাধুলা করে। আগে গাড়ি ঢুকে পড়ায় সবসময় দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন মাঠ ঘেরা হয়ে যাওয়ায় আর কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারবে না। বাচ্চারাও নিশ্চিন্তে খেলতে পারছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।”
স্থানীয়দের দাবি, ডেডি এলাকার এই মাঠটি মূলত তিনটি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের যুবকদের খেলাধুলার কেন্দ্র। এলাকার বিজেপি যুব নেতা সন্দীপ যাদবের কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি উদ্যোগী হয়ে মাঠ ঘেরার ব্যবস্থা করেন। ফলে বহু বছরের সমস্যা দূর হয়েছে এবং মাঠে আবার ফিরেছে খেলাধুলার স্বাভাবিক পরিবেশ।
এলাকাবাসীর মতে, মাঠটি সুরক্ষিত হওয়ায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিশু ও যুবক খেলাধুলার সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি সামাজিক অবক্ষয় ও অসামাজিক কার্যকলাপও অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

10 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago