বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা অবৈধ বালি পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেস নেতা তথা জামুরিয়ার প্রাক্তন বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে গ্রেফতার করল জামুরিয়া থানার পুলিশ। অন্ডাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে বালি পাচারের অভিযোগের তদন্তে প্রেমপাল সিংয়ের নাম উঠে আসে। সেই সূত্রেই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে আসানসোল আদালতে পেশ করা হবে। আদালতের কাছে পুলিশ তার হেফাজতের আবেদন করতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই প্রেমপাল সিংয়ের বহুলার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনাকে ঘিরেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।এবার অবৈধ বালি পাচারকাণ্ডে প্রেমপাল সিংয়ের গ্রেফতারির ঘটনায় জামুরিয়া-সহ শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation নিয়ামতপুর ডেডি মাঠে আর নয় মদের আসর, কাঁটাতারের ঘেরায় ফিরল খেলাধুলার পরিবেশ