বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, ১৩ ও ১৪ আগস্টের মধ্যবর্তী রাতে পাঞ্জাবি মোড় থানার আইসি-র নেতৃত্বে রানিগঞ্জের বাঁশড়া এলাকার সত্যম রেস্তোরাঁ-কাম-বারে এই অভিযান চালানো হয়। জুয়ার কাল্পনিক ছবি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় সেখানে জুয়ার আসর চলছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে West Bengal Gambling and Prize Competitions Act-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।ধৃতরা হলেন—৪১ বছরের বিনয় মণ্ডল, ৪৩ বছরের বাপ্পাদিত্য মণ্ডল, ৪৩ বছরের গণেশ চৌধুরী, ৪০ বছরের মিলন মণ্ডল, ৬৫ বছরের উত্তম ঘটক এবং ৪৮ বছরের জয়দেও সিং। প্রত্যেকেই পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।অভিযানে জুয়ার আসরের ‘বোর্ড মানি’ হিসেবে মোট ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।রানিগঞ্জের একটি রেস্তোরাঁ-কাম-বারে রাতের অন্ধকারে জুয়ার আসর বসার অভিযোগ ঘিরে পুলিশের এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation পাকিস্তানি নাগরিকের ভারতীয় জাল নথি! হাবরা থেকে STF-এর হাতে রানা রউফ, জেরায় তপসিয়া থেকে আরও একজন গ্রেফতার