বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের আটককে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রানীগঞ্জে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় পদক্ষেপ। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য একাধিক নির্দেশিকা জারি করে মণ্ডল-১-এর বর্তমান কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কয়েকজন নেতাকে তাঁদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। Raniganj Mandal 1 Core Committee দলীয় চিঠিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রাণীগঞ্জ বিধানসভার অন্তর্গত মণ্ডল-১ কমিটি নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ভেঙে দেওয়া হল, তবে মর্চাগুলি এর আওতায় থাকবে না। এই সময় মণ্ডলের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য একটি মণ্ডল কোর কমিটি গঠন করা হয়েছে। নতুন কোর কমিটিতে কনভেনর করা হয়েছে দেবজিৎ খা কে। কো-কনভেনর হয়েছেন ডঃ রাজা ভৌমিক ও শতাব্দী চট্টোপাধ্যায়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দিনেশ সোনি, শঙ্কর সাউ, মনু কুমার বর্মা, দেবাশিস কেওড়া এবং সোভাদেবী যাদব। এছাড়াও পৃথক নির্দেশিকায় আনন্দ সাউ-কে মণ্ডল-১-এর সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। আরেকটি চিঠিতে আসানসোল সাংগঠনিক জেলার জেলা সম্পাদক বাদশা চট্টোপাধ্যায়কেও সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গার রঙে সেজে উঠল পশ্চিম বর্ধমান জেলাশাসকের দফতর