বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ টাকা তোলাবাজি এবং বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম মিন্টু চ্যাটার্জি। শুক্রবার গভীর রাতে নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আসানসোল সিজিএম আদালতে পেশ করা হলে আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংহ বাঁধের বাসিন্দা প্রদীপ প্রসাদ এই মর্মে হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তিনি বালি ও পাথরের ব্যবসা করেন। অভিযুক্ত মিন্টুও একই ব্যবসার সঙ্গে যুক্ত এবং তৃনমুল আমল থেকে এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই প্রদীপ প্রসাদের উপর চাপ সৃষ্টি করছিল যাতে তিনি কেবলমাত্র তার কাছ থেকেই বালি ও পাথর কেনেন। এই নিয়ে বিবাদ চলছিল।প্রাথমিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অভিযুক্ত জোরপূর্বক অভিযোগকারীর কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে নেয় এবং বন্দুকের নল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।ঘটনার পরই তদন্তে নামে হীরাপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার