বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রামে অভিযানে গিয়ে পুলিশের উপর বোমাবাজির অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন সালার থানার এক ASI, সাদেকুল আলী। মুর্শীদাবাদ মেডিক্যাল কলেজ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খাড়েরা গ্রামে একটি জুয়ার ঠেকে অভিযান চালাতে যায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই অভিযুক্তদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে জখম হন ASI সাদেকুল আলী। আহত পুলিশ আধিকারিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাঝরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাড়েরা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বোমাবাজি এবং পুলিশকে আক্রমণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একইসঙ্গে এলাকায় তল্লাশি ও তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশের উপর হামলার ঘটনায় খাড়েরা গ্রামে রাতভর চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও রয়েছে কড়া নিরাপত্তা। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation খোলা রেলগেটে স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পড়ুয়াসহ ৪ জনের মৃত্যু: গেটম্যান সাসপেন্ড, তদন্তে রেল-পুলিশ; ওভারব্রিজ ইস্যুতে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রা পালের