বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তাঁর বিধানসভা এলাকায় শিল্পাঞ্চলের একাধিক বড় ছটপুজো হয়। সেই উপলক্ষে নুনিয়া নদীর ঘাট পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। ছটপুজোর আগে নদী পরিষ্কার করা, অস্থায়ী সেতু নির্মাণ-সহ একাধিক কাজ করতে হবে বলে জানান বিধায়ক। ছট ঘাট পরিদর্শনে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুজো ও কালীপুজোর মতোই ধুমধাম করে ছটপুজো হবে। রাজ্য সরকারও ছটঘাটগুলির সংস্কার ও সৌন্দর্যায়নে বিশেষ গুরুত্ব দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজো, কালীপুজোর মতো ছটপুজোর প্রস্তুতি নিয়েও বিশেষ নজর দিচ্ছেন।” ঘাট পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা ব্যবসায়ী পারস রায়, ঝগড়ু প্রসাদ সিং, প্রদীপ সিং, অজয় সিং, দীপক গুপ্ত-সহ এলাকার একাধিক বাসিন্দা। পুজোর আগে ঘাটগুলিকে পরিষ্কার, নিরাপদ ও উপযুক্ত করে তোলাই এখন প্রধান লক্ষ্য। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर