বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Senior Divisional Commercial Manager) এবং জনসংযোগ আধিকারিক (Public Relations Officer) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন পঙ্কজ যাদব। ২৬ অক্টোবর, ২০২৬ থেকে তিনি নতুন দায়িত্বভার সামলাতে শুরু করেছেন। সিনিয়র জনসংযোগ আধিকারিক পঙ্কজ যাদব, আসানসোল ভারতীয় রেলে দীর্ঘ কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এর আগে আসানসোল ডিভিশনেও ডিভিশনাল অপারেশনস ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ফলে আসানসোল ডিভিশনের কাজকর্ম সম্পর্কে তাঁর পূর্ব অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।নতুন দায়িত্বে বাণিজ্যিক পরিষেবা পরিচালনার পাশাপাশি ডিভিশনের জনসংযোগ ব্যবস্থার দায়িত্বও সামলাবেন পঙ্কজ যাদব। যাত্রী পরিষেবা ও সুযোগ-সুবিধা, রেলের উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সাফল্য এবং গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের তথ্য সংবাদমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।রেলের বাণিজ্যিক ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাত্রী পরিষেবার মানোন্নয়ন, কাজের দক্ষতা বৃদ্ধি এবং সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও মজবুত করার দিকে তিনি গুরুত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে আসানসোল ডিভিশনের জনসংযোগ ব্যবস্থাও আরও সক্রিয় হবে বলে মনে করছে রেল মহল। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু आसनसोल डिवीजन के नए वाणिज्यिक प्रबंधक और जनसंपर्क अधिकारी पंकज यादव, सियालदह में ऑपरेशंस मैनेजर की जिम्मेदारी संभालने के बाद अब पूर्व रेलवे के आसनसोल डिवीजन में नई जिम्मेदारी