বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকে আরও ১৯২টি নন-গেজেটেড (NG) শূন্য পদ দক্ষিণ-পূর্ব রেলে (SER) স্থানান্তরিত করার নির্দেশ দিল ভারতীয় রেল মন্ত্রক। ৯ নভেম্বর রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সিএলডব্লু এবং দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারদের কাছে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি (নম্বর: E(MPP)2026/1/28) পাঠানো হয়েছে।রেল বোর্ডের ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই ১৯২টি শূন্য পদ এইচআরএমএস (HRMS)-এর মাধ্যমে সিএলডব্লু-র ‘বুক অফ স্যাংশন’ (BoS) থেকে স্থায়ীভাবে বাদ দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খাতায় যুক্ত করতে হবে। রেল মন্ত্রকের অর্থ দপ্তরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কারিগরি (টেকনিক্যাল) এবং অন্যান্য কিছু বিচ্ছিন্ন বিভাগের (আইসোলেটেড ক্যাটাগরি) পদ এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। স্থানান্তরিত পদগুলি হলো:সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (SSE – মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ১৫টি পদ (পে-লেভেল: L-7)জুনিয়র ইঞ্জিনিয়ার (JE – মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ২০টি পদ (পে-লেভেল: L-6)আইসোলেটেড ক্যাটাগরি (হর্টিকালচার ইন্সপেক্টর, হেড ক্যান্টিন ম্যানেজার, মাস্টার কুক, লিয়াজোঁ ইন্সপেক্টর): ৫টি পদ (পে-লেভেল: L-6)টেকনিশিয়ান গ্রেড-১ [ক্রেন ড্রাইভার/মেকানিক্যাল (SF), মোটর ভেহিকেল ড্রাইভার/মেকানিক্যাল, ফিটার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)]: ১১৩টি পদ (পে-লেভেল: L-5)আইসোলেটেড ক্যাটাগরি [টেকনিশিয়ান গ্রেড-১ কার্পেন্টার/S&T]: ১টি পদ (পে-লেভেল: L-5)টেকনিশিয়ান গ্রেড-৩ ফিটার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ৩০টি পদ (পে-লেভেল: L-2)আইসোলেটেড ক্যাটাগরি [রেকর্ড সর্টার (অ্যাডমিন/মেকানিক্যাল), অপারেটর/অ্যাডমিন, হর্টিকালচার মিস্ত্রি, ফিটার/TTC, কুক (মেকানিক্যাল/মেডিকেল), স্যানিটারি প্ল্যান্ট অ্যাটেনডেন্ট]: ৮টি পদ (পে-লেভেল: L-2)মোট পদসংখ্যা: ১৯২টি।রেল বোর্ডের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চিত্তরঞ্জন রেল কারখানার শ্রমিক-কর্মচারী মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন, “যেখানে চিত্তরঞ্জন রেল কারখানায় নতুন কর্মী নিয়োগ করা দরকার, সেখানে হাজার হাজার পদ এখান থেকে অবলুপ্ত করে অন্য রেলে স্থানান্তরিত করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজন ছিল সব ইউনিয়নের যৌথ আন্দোলন। কিন্তু তা হচ্ছে না।” Share Post WhatsApp Email Print Messenger Post navigation आसनसोल डिवीजन के नए वाणिज्यिक प्रबंधक और जनसंपर्क अधिकारी पंकज यादव, सियालदह में ऑपरेशंस मैनेजर की जिम्मेदारी संभालने के बाद अब पूर्व रेलवे के आसनसोल डिवीजन में नई जिम्मेदारी