Howrah -Hooghly

হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির পুলিশ ইন্সপেক্টর, আসানসোলের বাসিন্দা, নেপথ্যে কোন কারণ?

গুলিবিদ্ধ হয়েছেন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাটি বুধবার রাত ১১টা নাগাদ হাওড়ার ঘোষ পাড়া পেট্রল পাম্পের সামনে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। জখম অবস্থায় জয়ন্তকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা যান ঘটনাস্থলে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, জয়ন্তের হাতে গুলি লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই আধিকারিকের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। গাড়িটিকে আটক করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আধিকারিককেও। ওই মহিলার সঙ্গে জয়ন্তের কী সম্পর্ক, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
জয়ন্ত তার স্ত্রী কে নিয়ে হাওড়ায় থাকে তবে তার আদি বাড়ি আসানসোলে।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago