Paschim Bardhaman

অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করায় রোষের মুখে জিতেন্দ্র তেওয়ারি। জলপ্রকল্প সঙ্কটে, তাই পরিদর্শন।

অজয় নদ থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়ল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। তাকে ঘিরে তুমুল বিক্ষোভ ও তার দলের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি ও মারামারি হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকজুড়ে। শুক্রবার সকালে জামুরিয়ার দরবারডাঙ্গা ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তেওয়ারির সঙ্গেই বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী, সে সময়ই বেশ কয়েকজন বালী কারবারি তাদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দিয়ে জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে, এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। পরিস্থিতি উত্তেজনাময় হতে দেখেই পুলিশ দুই পক্ষকেই সামাল দেয়।

এ মুহূর্তে জিতেন্দ্র তেওয়ারি ঘটনাস্থল ছেড়ে নন্দী এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে।
এদিন জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যে দাবি করেন যে কয়েকজন ব্যক্তিকে বিরোধীরা ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। যদিও তিনি তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধে অসুবিধের বিষয়গুলি জানার পর ফিরে আসেন। তিনি দাবি করেন যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি উত্তোলনের কারণে জল সমস্যা তীব্রতর হতে পারে এই বিষয়টিকে নজরে রেখেই যাতে এলাকায় সঠিকভাবে কাজকর্ম হয় ও জল সমস্যা যাতে কোন অসুবিধে না হয় সে বিষয়টি স্পষ্ট করতেই তিনি এলাকা পরিদর্শনে যান, তবে এ সকলের জন্য তিনি কারোর বিরুদ্ধে কোন অভিযোগ জানাতে চান না বলেই দাবি করেন।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

1 day ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago