Kolkata

নজরে ২০২৬-এর ভোট! বৃহস্পতিবার সর্বস্তরের তৃণমূল নেতৃত্বকে নেতাজি ইন্ডোরে ডাকলেন মমতা, থাকবেন অবিষেক। হতে পারে সংগঠনে রদবদল?

বিধান সভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, সেই রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে নির্দেশ দিতে পারেন নেত্রী।


তৃণমূলের সর্ব স্তরের নেতাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠকে বসতে চলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠকে বসার ডাক দিলেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হচ্ছে, তাঁদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বৈঠকের পরে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে।
তৃণমূলের সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করার কথা আগেই জানিয়েছিলেন নেত্রী মমতা। বিধানসভায় বাজেট অধিবেশনের কারণে সেই বৈঠক কিছুটা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হবে সেই বৈঠক। তৃণমূল নেতাদের একটা বড় অংশ মনে করছেন, পরের বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই বৈঠক। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন জেলার গুরুত্বপূর্ণ পদাধিকারী, সভাপতি, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের প্রধানদের অনেকেই। যাঁদের উপস্থিত থাকতে বলা হবে, তাঁদের কাছে আমন্ত্রণ পাঠানো হবে দলের তরফে।।
বৈঠকে কী বার্তা দেবেন দলনেত্রী, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হয়ে গেল চলতি মাসে। আগামী বছর ভোটের আগে হবে অন্তর্বর্তী বাজেট। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে রাজ্য সরকারের আগামী এক বছরের পথ চলার রূপরেখা প্রকাশ করা হয়েছে। বাজেটের সেই রূপরেখা দল কী ভাবে কার্যকর করবে, প্রচার করবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে, তা নেতাদের কাছে তুলে ধরতে পারেন মমতা। কী ভাবে উন্নয়নমূলক কাজ করতে হবে, তা নিয়েও বার্তা দিতে পারেন তিনি।
বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যে সাংগঠনিক রদবদল হয়েছে তৃণমূলে। অধ্যাপক, শিক্ষক সংগঠনে রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, আগামী দিনে বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে বদল হতে পারে। এই বৈঠকের জন্য সেই বিষয়টি আটকে রয়েছে বলে মত দলের একাংশের। বৈঠকে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার পরে মার্চের প্রথম সপ্তাহে সেই রদবদল হতে পারে বলেই সূত্রের খবর।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago