Howrah -Hooghly

কটূক্তি করতে করতে ধাওয়া, যুবকদের তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি, পানাগড়ে মৃত্যু চন্দননগরের তরুণীর

গাড়ি নিয়ে কটূক্তি করতে করতে পিছু ধাওয়া। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে ছুটল গাড়ি। তার পরেই ভুল পথে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রথম গাড়িটি।।
পানাগড়ের এই ঘটনায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে চন্দননগরের বছর ছাব্বিশের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গাড়িতে চন্দননগর থেকে গয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই তরুণী-সহ মোট পাঁচ জন। বুদবুদ থানা এলাকায় একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। তার পর তাঁরা গাড়ি নিয়ে আগের গাড়িটির পিছু ধাওয়া করেন। ভয়ে প্রথম গাড়িটির চালক দ্রুত বেগে গাড়ি ছোটাতে থাকেন। জাতীয় সড়কে না গিয়ে পুরান জিটি রোড দিয়ে গাড়িটি যায়। পানাগড়় বাজারের রাইসমিল রোডের মুখে মত্ত যুবকদের গাড়ি তরুণীদের গাড়িটি আটকানোর চেষ্টা করে এবং সেটিতে ধাক্কাও মারে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে। তার পর একটি শৌচাগার এবং লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট এ কর্মরত ওই তরুণীর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তেরা পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত তরুণীর বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। নৃত্যশিল্পী ছিলেন তিনি। একটি কাজে গাড়ি নিয়ে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। শনিবার রাত ১০টা নাগাদ চন্দননগর থেকে রওনা দেন তিনি।।

মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়।—নিজস্ব চিত্র।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago