Paschim Bardhaman

রানিগঞ্জে রেস্তোরাঁ-কাম-বারে জুয়ার আসর! পুলিশের হানায় ৬ গ্রেফতার, উদ্ধার ₹৫৪,৫০০

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানিয়েছেন, ১৩ ও ১৪ আগস্টের মধ্যবর্তী রাতে পাঞ্জাবি মোড় থানার আইসি-র নেতৃত্বে রানিগঞ্জের বাঁশড়া এলাকার সত্যম রেস্তোরাঁ-কাম-বারে এই অভিযান চালানো হয়।

জুয়ার কাল্পনিক ছবি


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় সেখানে জুয়ার আসর চলছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে West Bengal Gambling and Prize Competitions Act-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ধৃতরা হলেন—৪১ বছরের বিনয় মণ্ডল, ৪৩ বছরের বাপ্পাদিত্য মণ্ডল, ৪৩ বছরের গণেশ চৌধুরী, ৪০ বছরের মিলন মণ্ডল, ৬৫ বছরের উত্তম ঘটক এবং ৪৮ বছরের জয়দেও সিং। প্রত্যেকেই পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ থানার এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে জুয়ার আসরের ‘বোর্ড মানি’ হিসেবে মোট ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
রানিগঞ্জের একটি রেস্তোরাঁ-কাম-বারে রাতের অন্ধকারে জুয়ার আসর বসার অভিযোগ ঘিরে পুলিশের এই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

News Editor

Recent Posts

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

4 days ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

6 days ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

2 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

2 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

3 weeks ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

3 weeks ago