Railway news

পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল কারখানা থেকে ফের ১৯২টি পদ স্থানান্তরের নির্দেশ রেল বোর্ডের, তীব্র ক্ষোভ কর্মী মহলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লু) থেকে আরও ১৯২টি নন-গেজেটেড (NG) শূন্য পদ দক্ষিণ-পূর্ব রেলে (SER) স্থানান্তরিত করার নির্দেশ দিল ভারতীয় রেল মন্ত্রক। ৯ নভেম্বর রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে সিএলডব্লু এবং দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারদের কাছে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি (নম্বর: E(MPP)2026/1/28) পাঠানো হয়েছে।
রেল বোর্ডের ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এই ১৯২টি শূন্য পদ এইচআরএমএস (HRMS)-এর মাধ্যমে সিএলডব্লু-র ‘বুক অফ স্যাংশন’ (BoS) থেকে স্থায়ীভাবে বাদ দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খাতায় যুক্ত করতে হবে। রেল মন্ত্রকের অর্থ দপ্তরের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কারিগরি (টেকনিক্যাল) এবং অন্যান্য কিছু বিচ্ছিন্ন বিভাগের (আইসোলেটেড ক্যাটাগরি) পদ এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।


স্থানান্তরিত পদগুলি হলো:
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (SSE – মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ১৫টি পদ (পে-লেভেল: L-7)
জুনিয়র ইঞ্জিনিয়ার (JE – মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ২০টি পদ (পে-লেভেল: L-6)
আইসোলেটেড ক্যাটাগরি (হর্টিকালচার ইন্সপেক্টর, হেড ক্যান্টিন ম্যানেজার, মাস্টার কুক, লিয়াজোঁ ইন্সপেক্টর): ৫টি পদ (পে-লেভেল: L-6)
টেকনিশিয়ান গ্রেড-১ [ক্রেন ড্রাইভার/মেকানিক্যাল (SF), মোটর ভেহিকেল ড্রাইভার/মেকানিক্যাল, ফিটার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)]: ১১৩টি পদ (পে-লেভেল: L-5)
আইসোলেটেড ক্যাটাগরি [টেকনিশিয়ান গ্রেড-১ কার্পেন্টার/S&T]: ১টি পদ (পে-লেভেল: L-5)
টেকনিশিয়ান গ্রেড-৩ ফিটার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল): ৩০টি পদ (পে-লেভেল: L-2)
আইসোলেটেড ক্যাটাগরি [রেকর্ড সর্টার (অ্যাডমিন/মেকানিক্যাল), অপারেটর/অ্যাডমিন, হর্টিকালচার মিস্ত্রি, ফিটার/TTC, কুক (মেকানিক্যাল/মেডিকেল), স্যানিটারি প্ল্যান্ট অ্যাটেনডেন্ট]: ৮টি পদ (পে-লেভেল: L-2)
মোট পদসংখ্যা: ১৯২টি।
রেল বোর্ডের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চিত্তরঞ্জন রেল কারখানার শ্রমিক-কর্মচারী মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন, “যেখানে চিত্তরঞ্জন রেল কারখানায় নতুন কর্মী নিয়োগ করা দরকার, সেখানে হাজার হাজার পদ এখান থেকে অবলুপ্ত করে অন্য রেলে স্থানান্তরিত করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রয়োজন ছিল সব ইউনিয়নের যৌথ আন্দোলন। কিন্তু তা হচ্ছে না।”

News Editor

Recent Posts

প্রয়াণে থামল দীর্ঘ সাধনাপথ, জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো রেখে চলে গেলেন স্বামী ভজনানন্দজী মহারাজ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রামকৃষ্ণ মঠ ও মিশনের আকাশে নেমে এল শোকের ছায়া। নিভে…

1 day ago

পুলিশকে গুলি করলে বাতাসা খাওয়াবে না পুলিশ, অপরাধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমপুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর কড়া ভাষায় হুঁশিয়ারি…

2 days ago

ছট পুজোয় নজির পশ্চিম বর্ধমানে! রাজ্যের প্রথম জেলা হিসেবে ১৩টি কন্ট্রোল রুম, নিরাপত্তায় বাড়তি পুলিশ বাহিনী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ::ছট পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারিতে বিশেষ…

3 days ago

ছট ব্রতীদের সুবিধার্থে মানবিক উদ্যোগ, নিজের ব্যক্তিগত জমির দেওয়াল ভেঙে রাস্তা চওড়া করছেন পারস রায়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ছট ব্রতীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য…

4 days ago

শোষণ-বঞ্চনার বিরুদ্ধে শ্রমিক-কৃষক ঐক্যের ডাক, নভেম্বর বিপ্লবের বার্ষিকীতে আসানসোলে সিপিএমের সভা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নভেম্বর বিপ্লবের চেতনাকে সামনে রেখে শোষণ, বঞ্চনা ও সাম্প্রদায়িক রাজনীতির…

2 weeks ago

বাংলা ছেড়ে অন্য রাজ্যে নয়, জামুড়িয়াতেই শিল্প সম্প্রসারণের ভাবনা! শ্রী মা টেক্সটাইলস পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা একসময় পশ্চিমবঙ্গ ছিল দেশের অন্যতম শিল্পকেন্দ্র। সেই শিল্পের হারানো গৌরব…

2 weeks ago