বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ। অভিযোগ পেয়ে ভেঙ্গে ফেলা হলো অবৈধ নির্মাণ। সোমবার সকালে আসানসোল পুরনিগম এই নির্মান গুলো ভেঙ্গে ফেলে। সঙ্গে ছিল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা।
আসানসোল পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের পলাশডিহার জ্যোতি নগরের ঘটনা। পৌরসভার ইঞ্জিনিয়ার রাজেশ শ্রীবাস্তব বলেন, পুকুরকে ভরাট করে অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়। এই অভিযোগ পাওয়ার পরই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে সঙ্গে নিয়ে প্রথমে আমরা তদন্ত করি যৌথ ভাবে, শেষে সোমবার সকালে এই অবৈধ নির্মাণ ভাঙ্গা হয়।
যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি পুরনো রূপে কি এই পুকুর গুলোকে ফিরিয়ে আনবে জেলা প্রশাসন?
এর উওরে রাজেশ শ্রীবাস্তব বলেন পুকুর গুলোকে পুনরায় খনন করা হবে। পাশাপাশি থানায় অভিযোগ ও করা হয়।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…