আসানসোল, ০৪ এপ্রিল ২০২৫ (বাংলার জাগরণ): ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আসানসোল ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে আজ শুক্রবার একটি চিঠির মাধ্যমে আসানসোল পৌর নিগমের বোরো নং-৩-এ এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখিত সমস্যাগুলির মধ্যে জল সরবরাহ, রাস্তার সংস্কার, নারী নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
চিঠিতে বলা হয়েছে, রেলপার এলাকায় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেক জায়গায় জল আসছে না বা খুব কম আসছে, যার ফলে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। সিদিক আনসারী ব্রিজের কাছে একটি জলের ট্যাঙ্ক নির্মাণের প্রস্তাব থাকলেও, তিনবার উদ্বোধন হওয়া সত্ত্বেও কাজ শেষ হয়নি। এলাকাবাসী জানতে চায় এই প্রকল্প কবে পূর্ণতা পাবে এবং এর জন্য বরাদ্দ তহবিলের অবস্থা কী।
এছাড়া, রেলপার এলাকার কিছু রাস্তার বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্ষার আগে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলা হয়েছে, এই অবস্থায় চলাচল বিপজ্জনক হয়ে উঠতে পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারি প্রকল্প যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীরা নিয়মিত তাদের প্রাপ্য না পাওয়ায় এ বিষয়ে জরুরি পদক্ষেপের দাবি উঠেছে। এছাড়াও, গড়ুই নদী পরিষ্কার করা, স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতালে সঠিক পরিষেবা প্রদান, BSUP প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ এবং রেলপার এলাকায় আবর্জনা জমে থাকার কারণে ডেঙ্গু-ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
চিঠির শেষে সিপিআই(এম) আসানসোল ৩ নং এলাকা কমিটির সেক্রেটারি অরুণ কুমার পান্ডে আশা প্রকাশ করেছেন যে, পৌর নিগম উল্লেখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। ন করলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…