Paschim Bardhaman

ডায়রিয়ায় আক্রান্ত আদিবাসী গ্রাম, পৌঁছয়নি স্বাস্থ্য দপ্তর, ক্ষোভ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পানীয় জল পান করে ও ব্যবহার করে একের পর এক গ্রামের বাসিন্দারা হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত । গ্রামের হেনও কোন পরিবার নেই যে পরিবারে এক দুজন সদস্য আক্রান্ত হচ্ছে না ডায়রিয়ায়। অথচ গ্রামে এখনো পৌঁছয়নি কোন মেডিকেল টিম, বারংবার এলাকার বাসিন্দারা স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও আশেপাশের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করালেও কোন স্বার্থ দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না এলাকার মানুষজনদের খোঁজখবর। এমনই অভিযোগ উঠল এবার আসানসোল পুরনিগমের অন্তর্গত এক নম্বর বরো দপ্তরের সাত নম্বর ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত গ্রামে।।

এলাকায় প্রায় ৬০ থেকে ৭০ টি পরিবারের বাস। অথচ ইকড়া শিল্প তালুকের ঠিক পাশেই অবস্থিত এই গ্রামে এখনো পৌঁছায়নি, কোন পানীয় জলের পরিষেবা। গ্রামের শেষ প্রান্তে ও মাঝ বরাবর অংশে রয়েছে একটি করে টিউবওয়েল সেই জল খাওয়ার জন্য আর সংলগ্ন অংশের একটি পরিত্যক্ত কয়লা খনির জমে থাকা জল ব্যবহার করে নিত্য দিনের স্নান করা, বাসন ধোয়ার কাজ করে থাকে তারা। এলাকার বাসিন্দাদের দাবি পূর্বের টিউবেল না থাকলে এই জল খেয়ে তারা দিন গুজরান করতেন। এছাড়াও সংলগ্ন অংশে যে সিঙ্গারন নদী রয়েছে সেই নদীর জলও এখন ব্যবহার অযোগ্য যদিও সেই জলের ব্যবহার করেও অনেকেই বসন ধোয়া, স্নান করার কাজ সারেন। ইদানিং সেই সকল অংশের জল ব্যবহার করে প্রতিটি ঘরের সদস্যরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। বর্তমানে চার জন ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর গ্রামে কুড়ি থেকে 22 জন ব্যক্তি যাদের মধ্যে বেশিরভাগই মহিলা রয়েছে তারা আক্রান্ত হচ্ছে এই ডায়রিয়ায়। চিকিৎসা করে অনেকে বাড়িও ফিরে এসেছে। আর কাউকে কাউকে বাড়িতেই স্যালাইন চালিয়ে চলছে চিকিৎসা। এ বিষয়ে অবশ্য স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দাবি করেছেন বিষয়টি সম্পর্কে তার কিছুই জানা নেই, তবে এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে কথা বলে মেডিকেল টিম পাঠিয়ে খতিয়ে দেখা হবে সমস্ত বিষয়। তবে জলের যে সমস্যা রয়েছে তা সে অংশে নেই বলেই দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত। এখন দেখার কত দ্রুত এই এলাকার মানুষজন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago