Paschim Bardhaman

মৌমাছির আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন, ভর্তি হাসপাতালে

মৌমাছির আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে ৬ জনকে স্থানীয় চিত্তরঞ্জন রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে চিত্তরঞ্জন রেল শহর ঢোকার মুখে তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় ঘটেছে এই ঘটনাটি। মৌমাছির কামড়ে রীতিমতো রাস্তায় পড়ে ছটফট করতে থাকে এক ব্যক্তি। স্থানীয় মানুষ জন তাদেরকে তুলে চিত্তরঞ্জন রেল হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার পর ওই জায়গা দিয়ে সাধারণ মানুষ যেতে ভয় পাচ্ছে। বন বিভাগ বিশেষজ্ঞদের মতে মৌমাছির মৌচাকে কেউ হয়তো ঢিল মেরেছে বা কোনরকম ভাবে তাদের সমস্যা তৈরি হয়েছে। সেই সময় যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তাদেরকেই মৌমাছিতে আক্রমণ করেছে। হাসপাতালে চিকিৎসা চলছে যাদের তাদের মধ্যে একজন মৌমাছির কামড়ে অচেতন হয়ে গিয়েছে সকলেরই চিকিৎসা চলছে।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

2 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago