Paschim Bardhaman

ADPC: মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা মোট ১২ জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু বিমান মির্ধা, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত, সেকেন্ড অফিসার শান্তিরঞ্জন ঘোষ, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ করতার সিং, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ সৌমেন ব্যানার্জি এবং নিমচা ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গায়েন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকেরা ছাত্রছাত্রীদের হাতে সংশা পত্র ও উপহার তুলে দিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, “যারা পড়াশোনায় ভালো ফল করছে, তারা আগামী সমাজের আলোক বর্তিকা। পরিশ্রম, শৃঙ্খলা ও সততার সঙ্গে এগিয়ে চললেই জীবনে সাফল্য আসবেই।”
এই সম্মাননা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার হয়। একই সঙ্গে তাঁদের অভিভাবকরাও পুলিশ প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই আয়োজন পুলিশের শিক্ষাবান্ধব এবং সমাজমুখী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago