Paschim Bardhaman

District Hospital: প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম সভা ও রক্তদান শিবির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় শুক্রবার আসানসোল জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স হলে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ-কোষাধ্যক্ষ ডাঃ সুব্রত সেন, রাজ্য কমিটির ডিজিটাল হেড ডাঃ পূজা মৈত্র, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান , জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস এবং ইসি সদস্য ডাঃ গৌতম মণ্ডল, ডাঃ রহুল আমিন, ডাঃ এসকে বসু সহ অন্যান্যরা। সভা পাশাপাশি এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিলো।


এই প্রসঙ্গে ডাঃ গৌতম মন্ডল বলেন, এ্যাসোসিয়েশনের জেলা কমিটির প্রথম সভায় অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় জেলা কমিটির প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন। অন্য চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্য কর্মীরাও ছিলেন। জেলা ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। আমরা, চিকিৎসক হিসেবে, প্রতিদিন দেখি—রক্তের অভাবে কত জীবন সংকটে পড়ে। এক ফোঁটা রক্ত, যা আমাদের শিরায় প্রবাহিত, তা কারো জীবনে নতুন সকাল আনতে পারে। এই শিবিরে আমরা শুধু রক্ত সংগ্রহ করছি না, আমরা সংগ্রহ করছি ভালোবাসা, আশা এবং মানুষের প্রতি মানুষের অঙ্গীকার।
আসানসোল জেলা হাসপাতালের প্রতিটি সদস্য—ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী—যাঁরা এই মহান কাজে অংশ নিয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা অর্পণ করেন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago