বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
আসানসোল, ২৯ মার্চ ২০২৫:
শনিবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল ইএসআই হাসপাতাল কলেজ অফ নার্সিংয়ের সমাবর্তন অনুষ্ঠান (ল্যাম্প লাইটিং ও কনভোকেশন) অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কলেজ থেকে পাশ করা শিক্ষানবীশ নার্সদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একইসঙ্গে এই বছর ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা ল্যাম্প হাতে শপথ গ্রহণ করে নার্সিং পেশার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী নার্সিং পেশার গুরুত্ব ও সমাজে তাদের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ডাঃ ময়ূখ রায়, ডেপুটি ডিরেক্টর প্ল্যানিং এন্ড প্রজেক্টস (ইএসআই এমবি স্কীম), ডাঃ দীপাঞ্জন বক্সী, সুপারিনটেনডেন্ট (ইএসআই দুর্গাপুর), ডাঃ দীপাঞ্জন বক্সী (সুপারিনটেনডেন্ট, ইএসআই কল্যানী), ডাঃ পিএস দত্ত (ডেপুটি সুপার, আসানসোল ইএসআই) এবং সরিতা ভট্টরাই (প্রিন্সিপাল ইনচার্জ, কলেজ অফ নার্সিং, আসানসোল ইএসআই)।
এই অনুষ্ঠানে নতুন নার্সদের শপথ গ্রহণ ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদের পেশাগত যাত্রার সূচনা হয়। উপস্থিত অতিথিরা নার্সিং শিক্ষার্থীদের উৎসাহিত করে তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।।
বাংলার জাগরণ পরিবারের সঙ্গে থাকুন আর বেশি বেশি খবর দেখুন।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…
BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…