Jharkhand

ধানবাদের যুবক আসানসোলের দামাগোড়িয়ায় গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার।

বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা

কুলটি, ২৯ মার্চ ২০২৫,
আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের দামাগোড়িয়া এলাকায় শুক্রবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে মোটর বাইক সহ আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি আগ্নেয় অস্ত্র।
গ্রেফতারকৃত যুবকের নাম রেহান খান (২২), যিনি ঝাড়খণ্ডের ধানবাদ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রেহান এলাকায় কোনো বড় অপরাধমূলক কার্যকলাপের উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তদন্তের স্বার্থে রেহান পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার পেছনে আরও কোনো সংযোগ বা অপরাধী চক্রের সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলার জাগরণ-এ আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago